নেপালে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াবে


প্রকাশিত: ০৮:৫১ এএম, ০১ মে ২০১৫

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ছয় হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা প্রায় ১৪ হাজার। এরই মধ্যে দেশটির সামরিক বাহিনী আশঙ্কা প্রকাশ করেছে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াতে পারে। খবর অনলাইন।

খবরে বলা হয়, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার কিছুদিন আগে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। তার সেই শঙ্কাকে অনেকাংশে বাড়িয়ে তুলল সেনাবাহিনীর এই ঘোষণা।

গত শনিবার বিধ্বংসী ভূমিকম্পের পর নেপালে যুদ্ধকালীন ততপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। বৃহস্পতিবার ভারত সরকার নেপালে ভূকম্প কবলিতদের সাহায্যার্থে ৮৪৫০ টি তাঁবু পাঠিয়েছে। এরমধ্যে ৭৫০টি তাঁবু বিমানে ও বাকিগুলি রেল ও সড়ক পথে পাঠানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে নেপালে শুরু হয়েছে ভারী বর্ষণ ও ভূমি ধস। যার ফলে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।  

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।