নেপালে ১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে তরুণী উদ্ধার


প্রকাশিত: ১০:২১ এএম, ০১ মে ২০১৫

নেপাল ভূমিকম্পের পর কেটে গেছে প্রায় এক সপ্তাহ। এখন জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকার্যের পালা। গত কয়েকদিনে একের পর এক ধ্বংসস্তূপ সরিয়ে হাজার হাজার মরদেহ উদ্ধার হয়েছে। বেশ কয়েকজনকে জীবিতও উদ্ধার করা হয়েছে। চারমাসের একটি শিশুকেও জীবিত ফেরত এনেছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

এদিকে ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক তরুণীকে উদ্ধার করে সাফল্য পেয়েছেন তারা। ভূমিকম্পের ঘটনার ১২৮ ঘণ্টা পর গতকাল নেপালের গোংগাবু গ্রামের একটি ধ্বংসস্তূপ থেকে কৃষ্ণাদেবী খাদকা (২৪) নামে এক যুবতীকে উদ্ধার করা হয়েছে।

নেপালের পরিচিত সংবাদমাধ্যম কান্তিপুর নিউজে এই খবর দেখানো হয়েছে। বলা হয়েছে, গোংগাবু গ্রামের `জনসেবা গেস্ট হাউস`-এর ভেঙে পড়া বহুতলের নিচ থেকে কৃষ্ণা নামে ওই যুবতীকে তুলে আনা হয়।

জানা গেছে, শনিবার ভূমিকম্পের দিন থেকেই ওই তরুণী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন। প্রসঙ্গত, নেপালের ভূমিকম্পে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।