নেপালে ভূমিকম্প : সপ্তাহ পার হলেও অর্থ সহায়তা মেলেনি
নেপালে ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পরেও বিদেশী দাতাদের প্রতিশ্রুতির কোন অর্থ পায়নি দেশটি। তবে তারা শুধু ত্রাণ পেয়েছেন। খবর বিবিসি।
নেপালের অর্থমন্ত্রী রাম শরণ মাহাত জানান, ভূমিকম্পের পর তারা হেলিকপ্টার আর ত্রাণ পেয়েছেন, কিন্তু কোন অর্থ পাননি। এখন জরুরী ভিত্তিতে আশ্রয় সরঞ্জাম আর অর্থপেডিক চিকিৎসক দরকার বলেও জানিয়েছেন তিনি।
এর আগে নেপালের একজন মন্ত্রী জানান, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে তাদের প্রস্তুতি যথেষ্ট ছিল না। ভূমিকম্পের পর থেকে দেশটিতে এক হাজারের বেশি ইউরোপীয় নাগরিক নিখোঁজ রয়েছে। তাদের অবস্থা সম্পর্কে পরিষ্কার কোন ধারণা না থাকলেও, তারা নিরাপদ রয়েছে বলেই কর্তৃপক্ষ আশা করছে।
এএইচ/পিআর