সিগারেটখোরের একী কাণ্ড! (ভিডিও)
সিগারেট চেয়ে প্রত্যাখ্যাত হয়ে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। ঘটনাটি ঘটেছে ইসরাইলে। খবর এএফপি।
খবরে বলা হয়েছে, ইসরাইলের একটি পেট্রলপাম্পে এক লোক তার নিজের গাড়িতে জ্বালানি নিচ্ছিলেন। হঠাৎ এক নারী এসে তার কাছে কিছু একটা চায়। পুলিশের মতে, নারীটি লোকটির কাছে সিগারেট চেয়েছিলেন।
লোকটি কিছু একটা বললে নারীটি প্রথমে চলে যেতে উদ্যত হন। কিছু দূর গিয়ে নারীটি আবার ফিরে এসে তার হাতে থাকা লাইটারটি দিয়ে গাড়ির গায়ে লাগানো পেট্রলের পাইপে ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে গাড়িটিসহ পেট্রল পাম্পের মধ্যে আগুন ছড়িযে পড়ে।
তবে পুলিশ জানিয়েছে, আশপাশে থাকা পেট্রলপাম্পটির কর্মীরা দ্রুতই আগুন নেভাতে সক্ষম হয়। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এএইচ/পিআর