পাকিস্তান এয়ারলাইন্সে চলছে ছাড়


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ০২ মে ২০১৫

নিজস্ব বিমানে যাত্রী টানতে ছাড় দিচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। পাঁচটি স্থানে ভ্রমনকারীদের জন্য এ  ছাড়ের ব্যবস্থা করেছে দেশটির বিমান কর্তৃপক্ষ। খবর দ্যা নিউ ট্রিব।

খবরে বলা হয়েছে, পাঁচটি স্থানে ভ্রমণকারীদের জন্য ২০ থেকে ৪০ শতাংশ ছাড় দিচ্ছে পিআইএ কর্তৃপক্ষ। স্থানগুলোর মধ্যে নয়া দিল্লি, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, লন্ডন ও কুয়ালালামপুর রয়েছে। সফরকারীর চলতি সপ্তাহে (মে মাসের প্রথম সপ্তাহ) এ অফার গ্রহণ করতে পারবে।

পিআইএ সূত্র জানায়, ইকোনমি ক্লাসের যাত্রীরা ভ্রমণে ২০ শতাংশ এবং বিজনেস ক্লাসের যাত্রীরা ৪০ শতাংশ ছাড়ে ভ্রমণের এ সুযোগ পাবেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।