আত্মসমর্পণ করতে চেয়েছিলেন দাউদ ইব্রাহিম!
১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের পর আত্মসমর্পণ করতে চেয়েছিলেন ভারতের মোস্ট ওয়ান্ডেট ডন দাউদ ইব্রাহিম? অন্তত এমনটাই দাবি সিবিআইয়ের প্রাক্তন ডিআইজি কর্মকর্তা নীরজ কুমারের। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ১৯৯৩ সালের ভয়াবহ বিস্ফোরণের ১৫ মাস পর দাউদ আত্মসমর্পণ করতে চেয়েছিলেন। এমনকী সেজন্য সে তৎকালীন সিবিআই ডিআইজি নীরজ কুমারের সঙ্গে কথাও বলে। ১৯৯৩ মুম্বাই বিস্ফোরণের পর আত্মসমর্পণ করতে চেয়েছিলেন দাউদ ইব্রাহিম!
এইচটি মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী ১৯৯৪ সালের জুন মাসে দাউদ নিজে নীরজ কুমারের সঙ্গে কথা বলেন। তবে সে কিছু শর্ত দিয়েছিলেন যেগুলো শুনে তা পত্রপাট খারিজ করে দেয় সিবিআই। এরপর থেকে তাকে আর ধরা যায়নি।
রিপোর্টে প্রকাশিত হয়েছে, যেখানে নীরজ কুমার বলছেন, দাউদ আত্মসমর্পণ করতে চেয়েছিলেন তবে ভারতে ফিরলে ওর বিরোধী গোষ্ঠী ওকে মেরে ফেলতে পারেন বলে ও চিন্তিত ছিল। দাউদ নিরাপত্তা চেয়েছিলেন বলেও জানিয়েছেন নীরজ কুমার।
দাউদের সঙ্গে তিনবার কথা বলা নীরজ কুমার ১২ মার্চ ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের মামলার দায়িত্ব গ্রহণ করেন। ২০১৩ সালের জুলাইয়ে তিনি দিল্লি পুলিশ কমিশনার হিসেবে অবসর নেন। এর আগে রাম জেঠমালানিও একইরকম দাবি জানিয়ে বলেছিলেন যে, দাউদ তাকে ফোন করে আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেছিল।
প্রসঙ্গত, গতবছর ভারতের পক্ষ থেকে ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে দাউদের জড়িত থাকার প্রচুর প্রমাণ পাকিস্তানের হাতে দিয়ে তাকে প্রত্যর্পণের দাবি জানানো হয়।
বিএ/আরআই