শোক জানাতে নেপাল দূতাবাসে রাহুল
ভূমিকম্প বিধ্বস্ত নেপালের জনগণের প্রতি শোক জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার নেপালিদের প্রতি শোক জনাতে নয়া দিল্লির নেপালে দূতাবাসে হাজির হন তিনি। এসময় দূতাবাসে রাখা শোক বইয়ে রাহুল লেখেন, দুর্গতদের পাশে আছি।
উল্লেখ্য, ভূমিকম্পের দু’দিন পরে কংগ্রেসের কৌশল নির্ধারণ বৈঠকে দলের এক নেতা বলেন, রাহুলজি আপনি এক বার নেপালে ভূকম্প কবলিত এলাকা ঘুরে আসুন না! লোকে প্রশংসা করবে। সপাটে জবাব না দিলেও রাহুল সে দিন বুঝিয়ে দিয়েছিলেন, লোক দেখানো সফর করে ত্রাণ ও উদ্ধারে বিঘ্ন ঘটানোর কোনও ইচ্ছা নেই তার। কিন্তু শুক্রবার উদ্ধার কাজ যখন প্রায় শেষের দিকে তখন নয়াদিল্লিতে নেপালি দূতাবাসে হাজির হন তিনি।
এএইচ/আরআইপি