এক বছরে ২০ হাজার যৌন নির্যাতন মার্কিন সেনাবাহিনীতে


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০২ মে ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যৌন নির্যাতন ঘটনা অব্যাহত রয়েছে এবং ২০১৪ সালে দেশটির সেনাবাহিনীতে ২০ হাজারের বেশি যৌন হেনস্তার ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত যৌন সম্পর্ক স্থাপনের ঘটনাও এর মধ্যে রয়েছে বলে একটি সমীক্ষায় ওঠে এসেছে। মার্কিন সেনাবাহিনীর ১৭ হাজার সদস্যের ওপর এ সমীক্ষা চালিয়েছে থিংক ট্যাং হিসেবে পরিচিতি র্যান্ড কর্পোরেশন।

যৌন নির্যাতনের শিকার হয়েছেন এমন ৫৪ শতাংশ ভুক্তভোগী বলেছেন, তাদের চেয়ে উচ্চ পদের সেনা কর্মকর্তারা এসব যৌন হেনস্তার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া, ৮১ শতাংশ পুরুষ এবং ৮৯ শতাংশ নারী বলেছেন, সেনাবাহিনীর অপর কোনো সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত।

এ ছাড়া, ৬৫ শতাংশ যৌন হেনস্তার ঘটনা জাহাজ বা সেনা স্থাপনায় ঘটেছে বলে এ সমীক্ষায় ওঠে এসেছে। পুরুষের তুলনায় নারীরা একাধিকবার যৌন হেনস্তার মুখে পড়েছেন বলেও এ সমীক্ষায় দেখা গেছে।

মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতন একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে এবং নারীরাই সাধারণভাবে এ ধরনের নির্যাতনের বেশি শিকার হন বলে এ র্যান্ডের গবেষণায় দেখা গেছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।