ভূমিকম্পে আবারো কাঁপলো নেপাল


প্রকাশিত: ১০:৪১ এএম, ০২ মে ২০১৫

গত শনিবারের (২৫ এপ্রিল) ভূমিকম্পের এক সপ্তাহের মাথায় আবারো কেঁপে উঠেছে নেপাল। শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় ভূমিকম্পের প্রভাব পড়ে নেপালজুড়ে। তবে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল কম। রিখটার স্কেলে ৫.১।

উৎপত্তিস্থল গোরখা জেলার বারপাক নামক স্থানে। এমনটাই জানিয়েছে ভারতের ন্যাশনাল সিসমোলজি সেন্টার। তবে এঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শনিবার ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে নেপালসহ পুরো উপমহাদেশেজুড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত শুধু নেপালেই প্রায় সাড়ে ছয় হাজার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও হাজার হাজার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

বিএ/আরআই 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।