ছাত্রীদের আত্মরক্ষামূলক শিক্ষা দেবে বর্ধমানের স্কুল
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা প্রশাসন স্কুলগুলোতে ছাত্রীদের আত্মরক্ষার বিভিন্ন কলাকৌশল শিক্ষার ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়, প্রায়ই দেখা যায় যে, স্কুলছাত্রীরা বখাটেদের আক্রমণের শিকার হচ্ছেন।
পল্লী এলাকায় ছাত্রীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় তাদের সঙ্গে কেউ থাকে না। বখাটেরা তাদেরকে আক্রমণের এই সুযোগটি নেয়। এ ধরনের হয়রানির কথা চিন্তা করে অনেক ছাত্রী স্কুল থেকে ঝরে পড়ে।
বর্ধমানের জেলা ম্যাজিস্ট্রেট সৌমিত্র মোহন বলেন, ‘সর্ব শিক্ষা মিশনের’ আওতায় চালু করা এ আত্মরক্ষামূলক প্রশিক্ষণ নারী শিক্ষার্থীদের অনেক ধরনের বিপদের হাত থেকে রক্ষা করবে।’
শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যত উপযোগী করে এ প্রশিক্ষণ ব্যবস্থাকে কীভাবে আরও উন্নত করা যায় সে ব্যাপারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষককে সচেতন করা আত্মরক্ষামূলক এ প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য।
এ কর্মসূচির আওতায় নারী শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক বিভিন্ন কলাকৌশল শিক্ষা দেয়া হবে।
বিএ/আরআইপি