রাশিয়ার মহাকাশ সরবরাহ যান ভস্মীভূত হবে শুক্রবার


প্রকাশিত: ০১:০২ পিএম, ০৭ মে ২০১৫

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে পাঠানো মনুষ্যবিহীন মহাকাশ সরবরাহ যানটির কিছু অংশ শুক্রবার পৃথিবীতে ফিরে আসবে এবং বায়ুমন্ডলে ভস্মীভূত হবে বলে জানিয়েছে রাশিয়া।

মহাকাশ যানটি উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বুধবার রাশিয়ার মহাকাশ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘মস্কো সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২৩ মিনিট থেকে শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটের মধ্যে মহাকাশ যানটি’ ধ্বংস হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থার বিবৃতিতে আরো বলা হয়, ‘বায়ুমন্ডলে যানটি সম্পূর্ণভাবে পুড়ে গেলেও এর নির্মাণগত সামান্য কিছু উপাদান আমাদের পৃথিবীতে পড়তে পারে।’

যানটিতে করে মহাকাশ কক্ষপথের পরীক্ষাগারের জন্য অক্সিজেন, পানি ও খুচরা যন্ত্রাংশসহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হচ্ছিল। এটি গত ২৮ এপ্রিল উৎক্ষেপণ করা হয়।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।