৫০ পয়সায় বিশুদ্ধ পানি!


প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৭ মে ২০১৫

রাস্তাঘাটে তেষ্টা পেলে স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা পানি কিনে খান। বাজারে চলতি নামী সংস্থাগুলির মিনারেল ওয়াটার-এর দামও বেশ চড়া। অন্তত ৫০ পয়সায় এক বোতল বিশুদ্ধ পানীয় মেলে না কোথাও। এমন ব্যবস্থাই হচ্ছে উত্তর প্রদেশের বারাণসীতে। আর তিন মাস পরেই ৫০ পয়সাতে বিশুদ্ধ পানীয় জল কিনতে পারবেন বারাণসীর মানুষ।

বারাণসীর প্রাচীন অসীঘাটে বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্ট তৈরি করছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। একটি ফরাসি সংস্থার সঙ্গে যৌথভাবে ওই প্ল্যান্ট তৈরি করা হবে।

স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার বিন্দেশ্বর পাঠক জানালেন, গঙ্গার জলকে অত্যাধুনিক প্রযুক্তিতে বিশুদ্ধ করে পানীয় জলের প্রয়োজন মেটানো হবে। এক বোতল জলের দাম রাখা হচ্ছে মাত্র ৫০ পয়সা।

প্রস্তাবিত ওই প্ল্যান্টে দৈনিক ৮ হাজার লিটার বিশুদ্ধ পানীয় জল উৎপাদন করা হবে বলেও জানান তিনি।

আধুনিক প্রযুক্তিসম্পন্ন ওই প্ল্যান্টটি তৈরি করতে খরচ পড়ছে ২০ লক্ষ টাকা। শুধু গঙ্গার জলই নয়, যে কোনও জলাশয়ের জলকেই জীবাণুমুক্ত করে বিশুদ্ধ করার ক্ষমতা থাকবে প্ল্যান্টটির।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।