মা দিবসে ওবামার অভিনব শুভেচ্ছা


প্রকাশিত: ০৪:২৮ এএম, ১১ মে ২০১৫

বিশ্ব মা দিবস উপলক্ষে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা তিনজন মাকে ব্যক্তিগত ভাবে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ওবামার ফোন অপর প্রান্তে রিসিভ করার সাথে সাথে তিনি বলেন, হ্যালো আমি ওবামা, আপনাদের প্রেসিডেন্ট বলছি।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, ফোনে ওবামার কল পেয়ে ঐ সব মায়েরা রীতিমত বিস্মিত হয়েছেন।

ওবামা বলেন, আমার মা ১৯৯৫ সালে মারা গেছেন। আমি জানি মা হারানো কত কষ্টের। আমার মা যদি না থাকত তাহলে আমি কখনই আজকের অবস্থানে আসতে পারতাম না। সেজন্যই আমি এখন মা ও শিশুদের জন্য আলাদাভাবে কাজ করব। শুধুই আপনাদের মঙ্গলের জন্য।

ওবামার সাথে কথা বলার এক পর্যায়ে অপর প্রান্ত থেকে এক মা বলেন, আমি কোনদিন ভাবতেই পারি নাই যে প্রেসিডেন্ট ওবামা আমার ফোনে কল দেবে। বিষয়টি সত্যিই আশ্চার্যজনক।

অপর এক মা বলেন, মিস্টার প্রেসিডেন্ট আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ। আপনার এই হাজারো ব্যস্ততার মাঝে আমার মতো এক সাধারণ মাকে কল দিয়ে সত্যিই চমকে দিয়েছেন। সৃষ্টিকর্তা যেন আপনার মঙ্গল করে।

ওবামা বলেন, আমি আপনাদের ছেলের মতো। আর আমার মতো ছেলের সাথে কথা বলার জন্য আপনাকেও ধন্যবাদ। আমার জন্য আর্শীবাদ করবেন আমি যেন সারাজীবন দেশের সেবা করতে পারি।

জেআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।