`কাছের মানুষ`-এর সুচিত্রা ভট্টাচার্য মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১২ মে ২০১৫

আটপৌরে জীবনের সুক্ষ্ম ওঠা-পড়াগুলোকে নিপুণ সংবেদনশীলতায় তুলে এনেছিলেন যিনি, দুই বাংলার জনপ্রিয় সেই কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য আর নেই।

মঙ্গলবার রাত পৌনে এগারোটার দিকে কলকাতায় নিজের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। রোজকার মতো শোবার আগে ওষুধ খেতে গিয়ে তার এই অ্যাটাক হয়। এরপর পরিবারের লোকজন হাসপাতালে নেবার আগেই মারা যান সুচিত্রা। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

দহন, কাছের মানুষ-এর মতো জনপ্রিয় এবং বহুল প্রশংসিত উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যে নিজস্ব একটি জায়গা করে নিয়েছিলেন। প্রয়াত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ তাঁর `দহন` উপন্যাসের চিত্ররূপ দেন। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলেও তাঁর উপন্যাস `কাছের মানুষ` থেকে ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে, প্রচারিত হয়ে পেয়েছে বিপুল জনপ্রিয়তা।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।