নেপালে ত্রাণবাহী হেলিকপ্টার নিখোঁজ


প্রকাশিত: ০৩:৩১ এএম, ১৩ মে ২০১৫

নেপালে ত্রাণবাহী যুক্তরাষ্ট্রের একটি মেরিন হেলিকপ্টার ৬ জন মার্কিন ও ২ জন নেপালি সেনাসহ নিখোঁজ হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন ক্রিস সিমসের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, মেরিন হেলিকপ্টার ইউএইচ-১ ওয়াই ভেনোম নামের হেলিকপ্টারটি মঙ্গলবার নেপালের চারিকট এলাকায় নিখোঁজ হয়।

এ ঘটনায় অপর তিনটি মার্কিন হেলিকপ্টারের ৯০ মিনিটের অনুসন্ধানেও খোঁজ মেলেনি নিখোঁজ হেলিকপ্টারটির। তবে, নেপালি সেনাবাহিনী অনুসন্ধান অব্যাহত রেখেছে বলে জানা যায়।

পেন্টাগনের এক মুখপাত্র স্টিভ ওয়ারেনের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানায়, যোগাযোগ হারানোর আগে হেলিকপ্টারটি জ্বালানি সঙ্কটের ব্যাপারে জানিয়েছিল।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।