কাতারে ভোটগ্রহণ চলছে
কাতারে শুরু হয়েছে পৌর পরিষদ নির্বাচন। স্থানীয় পর্যায়ের এই নির্বাচনটিই হচ্ছে কাতারবাসীর ভোট দেওয়ার একমাত্র সুযোগ। বুধবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। খবর এএফপি।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজতন্ত্রটিতে এই নির্বাচনই ভোটাধিকার চর্চার একমাত্র সুযোগ। নির্বাচনে আসন সংখ্যা ২৯টি। এর বিপরীতে প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন ১১৮ জন। যাঁদের মধ্যে নারী প্রার্থী মাত্র পাঁচজন। এর আগেরবার মাত্র একজন নারী জয় পান। যদিও ভোটারদের মধ্যে নারী-পুরুষ সমতা রয়েছে।
কাতারের রক্ষণশীল সমাজ উপজাতীয় গোষ্ঠীগুলোর ছেলেদের ভোট দিতেই সবাই আগ্রহী। তাদের ধারণা, পুরুষ প্রার্থী তাদের কাজ করতে পারবেন। তার যোগ্যতা আছে কি না তা বিবেচ্য নয়। উল্লেখ্য, কাতারে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় ১৯৯৯ সালে।
এএইচ/এমএস