পুলিশের ক্ষমা প্রার্থনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে!


প্রকাশিত: ১০:১৮ এএম, ১৩ মে ২০১৫

গণপিটুনিতে বাধা দিয়ে বিপাকে পড়েছে ভারতের পুলিশ। শেষ পর্যন্ত ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে তাদের।
 
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া এলাকায়। ওই এলাকায় ছেলেধরা সন্দেহে এক যুবককে স্থানীয় তৃণমূল কর্মীরা ব্যাপক মারধর করে। গুরুতর আহত ওই যুবককে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

অভিযোগ উঠেছে- স্থানীয় তৃণমূল কর্মী সন্ন্যাসী বাউড়ির নেতৃত্বে এরপর হাসপাতালেও চড়াও হয় তৃণমূল কর্মীরা। বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়।

এরপর হাসপাতালে পৌঁছেন তৃণমূল কাউন্সিলর গোপীনাথ চক্রবর্তী। ছেলেধরা সন্দেহে যুবককে পেটানোতে কেন তার দলের কর্মীদের বাধা দেওয়া হয়েছে, তা নিয়ে পুলিশের কাছে কৈফিয়ত জানতে চান তিনি।

তবে পুলিশের পক্ষ থেকে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসএইচএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।