বিশ্বের ২৫ শতাংশ মানুষ মদ্যপান ও ধূমপানে অভ্যস্ত


প্রকাশিত: ১১:০১ এএম, ১৩ মে ২০১৫

বিশ্বের কমপক্ষে পাঁচ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি মদ্যপানে এবং ২০ শতাংশ ব্যক্তি ধূমপানে আসক্ত বলে জানিয়েছে আন্তর্জাতিক একটি গবেষণা সংস্থা। এছাড়া বিশ্বে কমপক্ষে ১৫ মিলিয়ন মানুষ ইনজেকশনের মাধ্যম মাদক গ্রহণ করে বলে প্রতিবেদনটিতে বলা হয়।

দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গয়িং তার এই প্রতিবেদনে বলেন, সবগুলো তথ্য একত্রে করলে এই সমস্যা সমাধান একটি বড় চ্যালেঞ্জ হিসেবে মনে হবে।

গ্লোবাল স্ট্যাটেস্টিকস অন অ্যাড্কিটিভ বিহেবিয়র ২০১৪ এর প্রতিবেদনে বলা হয়, অঞ্চলভেদে মাদকের ব্যবহারের বিভিন্ন ধরণ দেখা যায়।

প্রতিবেদনে আরো বলা হয়, পূর্ব ইউরোপের একজন নিয়মিত মদ্যপ প্রত্যেক বছরে কমপক্ষে ১৩ দশমিক ৬ লিটার মদ্যপান করে থাকেন। অপরদিকে উত্তর ইউরোপে একজন নিয়মিত মদ্যপ প্রত্যেক বছরে ১১ দশমিক ৫ লিটার মদ্যপান করে থাকেন।

দক্ষিণ ও পশ্চিম এশিয়ায় মাথাপিছু মদ্যপানের মাত্রাটা এক্ষেত্রে কিছুটা কম। এসব দেশে জনপ্রতি ২ দশমিক ১ লিটার করে মদ্যপান করে থাকেন।

এশিয়ায় ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক ধূমপানে অভ্যস্ত, যেখানে ওশেনিয়ায় ২৯ দশমিক ৫ শতাংশ। এদিকে পূর্ব ইউরোপে ধূমপানের মাত্রা ২৮ দশমিক ৫ শতাংশ এবং আফ্রিকায় এর মাত্রা ১৪ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, ইনজেকশনের মাধ্যমে সবচেয়ে বেশি মাদক গ্রহণ করা হয় উত্তর আমেরিকায় এবং সেন্ট্রাল আমেরিকায়, এর মাত্রা শূন্য দশমিক ৮ শতাংশ। যেখানে উত্তর ইউরোপে মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ। গবেষণার ফলাফলে দেখানো হয়েছে বৈধ মাদকের তুলনায় অবৈধ মদক সমাজে বেশি ক্ষতি করছে।

এই প্রতিবেদনটিতে তামাক ও অ্যালকোহল ব্যবহারকারী এবং ক্ষতিগ্রস্তদের তথ্য বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় তথ্য অননুমোদিত সাইকোঅ্যাক্টিভ ড্রাগ ব্যবহার এবং জুয়া অনলাইন উৎস বিশেষজ্ঞদের পর্যালোচনার মাধ্যমে চিহ্নিত এবং মূল্যায়ন করা হয় হয়েছে।

এসকেডি/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।