সফর নিয়ে চালাকি করছেন মোদি : চীনা সংবাদপত্র


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৩ মে ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের একদিন আগেই দেশটির জাতীয় দৈনিক `গ্লোবাল টাইমস` এক প্রবন্ধে দাবি করছে দেশে নিজের মর্যাদা বাড়াতে সীমান্ত ও সুরক্ষা প্রশ্নে চীনের বিরুদ্ধে `ছোটখাটো চালাকি` করার চেষ্টা করছেন মোদি।

প্রবন্ধের লেখক হু জিয়ং বলেন, চীনের সঙ্গে প্রতিযোগিতার উদ্দেশে মোদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক বাড়াচ্ছেন। অন্য দিকে, রেশম পথসহ একাধিক উদ্যোগে চীন যে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ তৈরি করেছে, তারও লাভ ওঠানোর চেষ্টা করছেন।

জিয়ংয়ের দাবি, চীনের সঙ্গে `রাজনৈতিক বিশ্বাস`-এর সম্পর্ক মজবুত করার জন্য মোদিকে অরুণাচল প্রদেশে (যা চীন তাদের এলাকা বলে দাবি করে) যাওয়া বন্ধ করতে হবে। তিব্বত সমস্যা নিয়ে বাড়াবাড়ি বা দালাইলামাকেও সমর্থন দেওয়া চলবে না।

লেখক আরো বলেন, ভৌগোলিক রাজনীতি সংক্রান্ত দ্বন্দ্বের কারণে চীন ও ভারত রাষ্ট্রের সম্পর্কে এখনো সত্যিকারের কৌশলগত বিশ্বাস জন্মায়নি।

উল্লেখ্য, আগামী ১৪ থেকে ১৬ মে তিন দিন চীন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসকেডি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।