সেলফি তুলতে গিয়ে মৃত্যু!


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৩ মে ২০১৫

শখ বড়ো অদ্ভুত জিনিস। কিন্তু সেই শখ জীবনঘাতি হোক এমনটি আশা করেন না কেউ। তবে তাই হলো রোমানিয়ান তরুনী আনা উরুসির বেলায়। শখের সেলফি তুলতে গিয়ে অমূল্য প্রাণটাই হারিয়ে বসলেন তিনি!

আনা উরুসির শখ ছিলো থ্রিলিং সেলফি তোলা বা সেলফি তোলার স্থান হিসেবে বিপজ্জনক স্থান বেছে নেয়া। একটু ভিন্ন ধারার ছবি দিয়ে বেশি বেশি লাইক কমেন্ট আদায় করবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে-এটাই প্রত্যাশা।

সর্বশেষ সেলফি তোলার স্থান হিসেবে আনা বেছে নিলেন ট্রেনের ছাদকে। যেই ভাবা সেই কাজ। বন্ধুকে নিয়ে পূর্ব রোমের লাসি শহরের একোটি ট্রেনের ছাদে বেশ কসরত করে উঠেন। তারপর শুয়ে পড়ে পা উপরে তুলে সেলফি তোলার চেষ্টা করেন।

কিন্তু বাধ সাধে ইলেকট্রিক তার। তারে পায়ের স্পর্শ লাগতেই ঝলসে যায় আনার পুরো শরীর। পরে অবশ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শখের সেলফি তোলার খেসারত জীবন দিয়েই দিতে হলো এই রোমানিয়ান কন্যার।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।