ইরাকে আইএস’র সেকেন্ড-ইন-কমান্ড নিহত


প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৩ মে ২০১৫

মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইরাকের উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) সেকেন্ড-ইন-কমান্ডার নিহত হয়েছেন। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে। ওই নেতার নাম আবদুল রহমান মুস্তফা মুহাম্মদ।তিনি আবু আল-আফরি নামে পরিচিত।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তাহসিন ইব্রাহিম জানান, আবদুল রহমান মুস্তফা মুহাম্মদ নামের ওই আইএস নেতা তাল আফার শহরের একটি মসজিদের ভেতরে থাকা অবস্থায় মার্কিন বিমান হামলায় নিহত হন।

তিনি আরো জানান, ওই বিমান হামলায় তার সঙ্গে আরো অনেক জঙ্গি নিহত হন। জানা গেছে, সম্প্রতি আইএসের অপারেশন প্রধান হিসেবে আল-আফরিকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়।

এমএসএইচ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।