এক হাঁচিতেই খুলে গেল ৪৪ বছর বন্ধ থাকা নাক!


প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৩ মে ২০১৫

তখন কতই আর বয়স হবে স্টিভ ইস্টনের, বড়জোর সাত-আট। সেসময়েই একদিন খেলতে গিয়ে খেলনার একটা টুকরো নাকের ভিতরে ঢুকে বন্ধ হয়ে গিয়েছিল নাক।

ঐ ঘটনার জেরেই ৫১ বছর বয়সী স্টিভের গত ৪৪ বছর ধরে নাক বন্ধ ছিল। এর জন্য মাঝের সময়ে সবসময়ই মাথাব্যথা বা শ্বাসকষ্টে ভুগতেন তিনি।

অবশেষে দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর এক হাঁচির চোটে নাক দিয়ে বেরুলো সেই খেলনার টুকরো! আর হাঁফ ছেড়ে বাঁচলেন স্টিভ।

এর আগে বহু বড় বড় চিকিৎসক দেখানোর পরেও সমস্যার সমাধান হয়নি। একসময় হালই ছেড়ে দিয়েছিলেন তিনি। কয়েকদিন আগে দিলেন সেই মোক্ষম হাঁচি। আর তাতেই কেল্লা ফতে। চার দশক নাকে আটকে থাকা খেলনার টুকরো সোজা বেরিয়ে স্টিভের হাতে। এখন দিব্যি নাক দিয়ে প্রাণ ভরে শ্বাস নিচ্ছেন তিনি।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।