জিহ্বা দিয়ে চোখ ছুঁতে পারেন যে তরুণী! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৩ মে ২০১৫

একটা পরীক্ষা হয়ে যাক! নিজের জিহ্বাটি বের করে তা দিয়ে চেষ্টা করুন তো হাতের কনুইটিকে স্পর্শ করতে পারেন কি না। পারছেন না তো?

যুক্তরাষ্ট্রের মিশিগানের অ্যাড্রিয়ান লুইস এই অসম্ভব কাজটিই অনায়াসে করে ফেলেন তার জিহ্বা দিয়ে! শুধু কনুই নয়, নিজের চিবুক, নাক এমনকি চোখ পর্যন্ত চেটে দিতে পারেন তার অস্বাভাবিক লম্বা জিহ্বা দিয়ে। লুইসের জিহ্বাটি সত্যিই এতখানি লম্বা!

১৮ বছরের লুইসের দাবি তার জিহ্বার দৈর্ঘ্য ৪ ইঞ্চি। আর এই দীর্ঘ জিহ্বা নিয়ে তিনি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম তোলার ব্যাপারে আশাবাদী। কারণ, এখন পর্যন্ত গিনেজ রেকর্ডে বিশ্বের দীর্ঘতম জিহ্বার যিনি মালিক, সেই নিক স্টোবেরির জিহ্বার দৈর্ঘ্য মাপা হয়েছে ৩.৯৭ ইঞ্চি।

দু’বছর আগে নিজের জিহ্বার কারসাজি দেখাতে ইউটিউবে একটি চ্যানেলও খোলেন অ্যাড্রিয়ান। তার সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। নিজের এই লম্বা জিহ্বা নিয়ে তাই রীতিমতো গর্বিত মিশিগানের এই তরুণী।



এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।