নব্বই বছরের বৃদ্ধাকে ধর্ষণ করায় তরুণের জেল!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৩ মে ২০১৫

সেদিন বেশ মদ গিলেছিলেন এডিনবার্গের ক্রিস স্ট্রেশান। কিন্তু মাতাল হলেও নব্বই বছরের বৃদ্ধাকে ধর্ষণ!

গতবছর জুলাইয়ে এ অঘটন ঘটান ক্রিস। বৃদ্ধা সর্বশক্তি দিয়ে ঠেকানোর চেষ্টা করেন, আঁচড়ে দেন ক্রিসের মুখে। তারপরও সতের বছরের তরুণের শক্তির সঙ্গে কুলিয়ে উঠতে পারেননি।

পরদিন প্রতিবেশীদের জানান ধর্ষিতা নব্বইয়ের ওই বৃদ্ধা। এরপরই পুলিশ এসে ধরে নিয়ে যায় ক্রিসকে।

আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছিল। সম্প্রতি তা বাড়িয়ে সতের করা হয়েছে। ১২ বছর জেলবাসের পর, বাকিটা সময় তাকে থানার নজরদারিতে থাকতে হবে। এসময় তার মানসিক চিকিৎসাও চলবে।

ক্রিসের বয়স বিবেচনায় নিয়েও আদালত তাকে এই দণ্ড দিয়ে বলেছে, এ ধরণের মানুষদের বাইরে রাখাটা অন্যদের জন্য নিরাপদ নয়।

অবশ্য ক্রিস এ ঘটনায় যারপরনাই অনুতপ্ত বলে জানিয়েছেন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।