চীন সফরে মোদি
চীন সফর শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিন দিনের সফরে চীন পৌঁছান তিনি। চীন সফর শেষে তার মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা রয়েছে। খবর পিটিআই।
খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আদি বাড়ি ও চীনের প্রাচীন শহর শিয়াং দিয়ে সফর শুরু করেছেন মোদি। সেখান থেকে মোদির বেইজিং ও সাংহাই যাওয়ার কথা।
চীন সফর শুরুর আগে মোদি জানিয়েছেন, তার এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করবে। চীনের সঙ্গে ভারতের যে বিরোধ রয়েছে, তার উল্লেখ করে মোদি বলেন, ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে সেই বিরোধগুলোর মোকাবিলা করা হয়েছে। এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভূত উন্নতি হয়েছে।
এএইচ/আরআইপি