টিভি অনুষ্ঠানের পুরস্কারের প্রলোভনের ফাঁদ
লটারিতে গাড়ি জেতার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা লুটির অভিযোগ উঠেছে। আন্তঃরাজ্য প্রতারণা চক্রের ফাঁদে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার এক পরিবার।
অভিযোগ উঠেছে- বেসরকারি একটি টিভি চ্যানেলে অনুষ্ঠানে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে গাড়ি জিতেছে বলে জানতে পারে হাওড়ার এক পরিবার। তারপর বেঙ্গালুরু থেকে লটারিতে জেতা গাড়ি আনা হচ্ছে বলে টোপ দিয়ে তাদের কাছ থেকে ১২ দফায় প্রায় দু’লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
ঘটনা চক্রে জানা যায়, প্রতারকরা বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলে। শেষ পর্যন্ত প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ব্যাঁটরা থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। প্রতারণার পেছনে কোন আন্তঃরাজ্য চক্র জড়িত বলে মনে করছে পুলিশ।
এসএইচএস/আরএস/আরআই