মার্কিন বিমান ঘাঁটি নির্মাণের প্রতিবাদে জাপানে বিক্ষোভ


প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৪ মে ২০১৫

জাপানের ওকিনাওয়া দ্বীপে একটি নতুন মার্কিন বিমান ঘাঁটি নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে টোকিওতে বিক্ষোভ করেছে দেশটির জনগণ। রোববার দেশটির পার্লামেন্টের চারদিকে প্রায় ১৫ হাজার বিক্ষোভকারী একত্রিত হয়ে এ বিক্ষোভ করে।

‘নো টু হেনোকো’ লেখা ব্যানারে বিতর্কিত এই বিমান ঘাঁটি নির্মাণের প্রতিবাদে জাপানের পার্লামেন্ট ভবনের চারদিকে অবস্থান নেয়া বিক্ষোভকারীরা।

হেনোকো ওকিনাওয়া দ্বীপের একটি ছোট্ট উপকূলীয় এলাকা। টোকিও ও ওয়াশিংটন বর্তমানে গিনোয়ানে অবস্থিত ফুতেনমা সামরিক ঘাঁটি হেনোকোতে স্থানান্তর করার পরিল্পনা করছে। এ দিকে স্থানীয়রা ফুতেনমা স্থানান্তরের বিরোধিতা করছে। এনিয়ে দেশর সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

তবে টোকিও ও ওয়াশিংটন দু’পক্ষই বারবার এ পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়েছে। গত মাসে প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, এটি হলো ‘একমাত্র সমাধান।’

এক সপ্তাহে আগে ওকিনাওয়ার মার্কিন ঘাঁটি বিরোধী গভর্নরের নেতৃত্বে ৩৫ হাজার লোক নতুন মার্কিন ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ করার পর রোববার এ কর্মসূচি অনুষ্ঠিত হলো।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।