মৃত্যুর আগে দেহদান করলেন ১১ বছরের বালক
চীনের শেনজহেন শহরের ১১ বছরের এক বালক তার মৃত্যুর আগে দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ দান করে দিয়ে অনেকের জীবন রক্ষা করে শ্রদ্ধার আসন দখল করেছেন। জানা যায়, ১১ বছরের বালক লিয়াঙ ইয়োই ব্রেন টিউমারে ভুগছিলেন।
নয় বছর বয়সে তার ব্রেন টিউমর ধরা পড়ে। পরে লিয়াঙ সিদ্ধান্ত নেন, তার শরীরের সব অঙ্গপ্রতঙ্গ বন্ধুদের দান করে যাবেন। আর এভাবে তিনি সবার শরীরে বেঁচে থাকবেন। তিনি ডাক্তারদেরকে অনুরোধ করেছিল জীবনের শেষ মুহূর্তে তার এ স্বপ্ন পূরণ করার জন্য।
গত বছর ৬ জুন মারা যান তিনি। (ছবিতে দেখা যায় ডাক্তাররা মাথানত করে শ্রদ্ধা জানাচ্ছেন লিয়াঙকে মরদেহের ঠিক পিছনে তার মা কান্নায় ভেঙে পড়েছেন) আর এ ছবি এখনো স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে রয়েছে।
তবে লিয়াঙের এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন তার পরিবার ও স্কুলের শিক্ষকরা। লিয়াঙের এক শিক্ষক জানান, লিয়াঙ স্কুলের পড়ার বইয়ে শরীর দান করার অনেক গল্প পড়েছিল। সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছে লিয়াঙ।
লিয়াঙের মা তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ডাক্তারকে অনুমুতি দেন। তার কথা মতো কিডনি, যকৃত সংরক্ষণ করে রাখা হয়।
এসকেডি/বিএ/আরআইপি