পাপুয়া নিউগিনিতে ৫.৭ মাত্রার ভূমিকম্প
পাপুয়া নিউ গিনিতে রোববার ভোরে ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে জানিয়েছে বর্তা সংস্থা এএফপি। তবে এখনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
গ্রিনিচ মান সময় শনিবার ১৯৩০টায় পাপুয়া নিউগিনির তারোন থেকে প্রায় ৫৮ কিলোমিটার (৩৬মাইল) দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাদের ওয়েব সাইটে জানিয়েছে, এই ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
এসকেডি/আরআই