পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ক্যামেরন


প্রকাশিত: ০৫:১০ এএম, ২৬ মে ২০১৫

সিরিয়া ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন  যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন। সোমবার ক্যামেরনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভি।

ক্যামেরনে মুখপাত্রের বরাত দিয়ে ওই বিবৃতিতে বলা হয়, পুনরায় নির্বাচিত হওয়ায় ক্যামেরনকে ফোন করে অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় তারা সিরিয়া নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়।

তবে এর আগেও সিরিয়া ইস্যুতে এ দুই নেতার মধ্যে আলোচনা হয়েছিল। তবে তা ফলপ্রসু হয় নি। তাই এবারের আলোচনা ফলপ্রসু করতে নতুন উপায় খুজে বের করার চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সিরিয়ায় গত কয়েক বছর ধরে গৃহযুদ্ধ চলছে। এর মাঝে জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেটের উত্থানের কারণে দেশটির প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।