প্রবাল চুরির দায়ে চীনা নাবিককে কারাদণ্ড দিলো জাপান


প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৭ মে ২০১৫
ফাইল ছবি

জাপানের একটি আদালত প্রবাল চুরির দায়ে বুধবার এক চীনা নাবিককে কারাদণ্ড দিয়েছে। কোস্টগার্ড দেশটির জলসীমায় ব্যাপক হারে নৌযান অনুপ্রবেশের খবর জানানোর পর এই প্রথম এ ধরনের শাস্তি দেয়া হল।

ফ্যাং ডোগবিং (৪৬) নামের ওই চীনা নাবিককে ডিসেম্বর মাসে টোকিও থেকে প্রায় ৬শ’ কিলোমিটার (৩৭০মাইল) দক্ষিণে ইজু দ্বীপপুঞ্জের কাছে অবৈধভাবে প্রবাল আহরণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

এরপর তাকে এক বছরের কারাদণ্ড ও ১ কোটি ইয়েন (৮৩ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার ১৮ মাসের কারাদণ্ড ও দেড় কোটি ইয়েন জরিমানা চাচ্ছিল।

একে/বিএ
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।