সৌদিতে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৪
সৌদি আরবের দাম্মাম শহরের একটি শিয়া মসজিদে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে দুষ্কৃতিকারীদের হামলা থেকে মসজিদটি রক্ষা পেয়েছে।
সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ একজন মন্ত্রীর বরাদ দিয়ে জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় দাম্মামের আল ইমাম হোসাইন নামে ওই মসজিদের মুসুল্লিদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা।
সৌদি সরকারি বাহিনী থেকে বলা হয়েছে, মসজিদের পাশে একটি পার্ক করা গাড়িতে এ হামলা চালায় দুষ্কৃতিকারীরা। হামলার সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণে গাড়িগুলোতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে নিহতের একজন গাড়ির চালক।
বিএ/পিআর