সিরিয়ায় ব্যারেল বোমায় নিহতের সংখ্যা বেড়ে ৭১
সিরিয়ার আলেপ্পো প্রদেশে শনিবার সরকারি বাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা একটি সিরিজ ব্যারেল বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে।
সিরিয়ার অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, নিহতদের সকলেই বেসামরিক নাগরিক।
অবজারভেটরি প্রধান আবদেল রহমান এএফপিকে বলেন, ‘আলেপ্পো প্রদেশে সরকারি ব্যারেল বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ বেসামরিক নাগরিকে দাঁড়িয়েছে।
এদের ৫৯ জন আল-বাব নগরী ও ১২ জন আলেপ্পো নগরীতে নিহত হয়।’
একে/আরআইপি