মার্কিন সেনা উপস্থিতিতে মাদক উৎপাদন বৃদ্ধি ৫০ গুণ


প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ৩০ মে ২০১৫

আফগানিস্তানে মার্কিন আগ্রাসন শুরুর পর থেকে মাদক উৎপাদন ৫০ গুণ বেড়েছে। রাশিয়ার জাতীয় মাদক বিরোধী কমিটির প্রধান ভিক্টর ইভানভকে উদ্ধৃত করে রুশ বার্তাসংস্থা ‘স্পুটনিক’ এ তথ্য জানিয়েছে।


ভিক্টর ইভানভ বলেছেন, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন করার পর থেকে মাদক উৎপাদন ক্রমেই বাড়ছে। গত কয়েক বছরে সেখানে মাদক উৎপাদন ৫০ গুণ হয়েছে। বর্তমানে সে দেশে দুই লাখ ২৪ হাজার হেক্টর জমিতে পপি চাষ করা হচ্ছে। যা (পপি) থেকেই প্রাণঘাতী হেরোইন উৎপাদিত হয়।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ৯০ ভাগ মাদক দ্রব‍্য উৎপাদিত হয় আফগানিস্তানে। বিশ্বে প্রতি বছর মাদক সেবনের কারণে প্রায় এক লাখ ব্যক্তি মারা যায়। এছাড়া মাদকের কারণে নানা ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অর্থেরও উৎস হচ্ছে মাদক চোরাচালান।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।