রাশিয়ার কালো তালিকা নিয়ে ক্ষুব্ধ ইইউ


প্রকাশিত: ০৫:২৯ এএম, ৩১ মে ২০১৫

রাশিয়ার কালো তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপিয়ন ইউনিয়ন (ইইউ)। শনিবার ইইউ এর এক মুখপাত্র এ ক্ষোভ প্রকাশের কথা জানান। খবর বিবিসি।

খবরে বলা হয়, ইউরোপিয় রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা এবং সামরিক নেতাসহ ৮৯ জনের বিরুদ্ধে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইইউ। কালো তালিকাভুক্তদের মধ্যে ইইউ কাউন্সিলের মহাসচিব উয়ে কর্সেপিয়াস এবং সাবেক ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগও রয়েছেন বলে জানা গেছে।

ইইউ জানায়, এ তালিকা বিধিবহির্ভূত এবং অন্যায্য এবং তাদেরকে এ বিষয়ে কোন ব্যখ্যাও দেয়া হয়নি। তালিকায় থাকা অনেকেই ক্রেমলিনের কড়া সমালোচক এবং তাদের কয়েকজনকে সম্প্রতি রাশিয়ায় প্রবেশকালে ফেরত পাঠানো হয়েছে।

ইইউ জানায়, তারা বারবার রাশিয়ার কাছে নিষিদ্ধদের তালিকা চেয়েছে, কিন্ত এর আগে তাদের সেই তালিকা দেয়া হয়নি। তালিকায় থাকা ৮৯ জনের নাম জানানো হয়েছে। তবে কোন আইনগত ভিত্তি এবং প্রক্রিয়ায় তাদের নিষিদ্ধ কারা হয়েছে সেই তথ্য দেওয়া হয় নি।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।