সিঙ্গাপুরে পুলিশের গুলিতে নিহত ১
ফাইল ছবি
সিঙ্গাপুরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে একটি নিরাপত্তা সম্মেলন চলার সময় পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া দুইজনকে আটক করা হয়েছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।
খবরে বলা হয়, ওই সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার। তবে ওই সম্মেলনে অংশ নেয়া কেউ এ ঘটনায় আতংকিত নয় বলে জানানো হয়।
পুলিশ এক বিবৃতিতে জানায়, রোবাবর ভোরে চেকপয়েন্টে একটি গাড়িকে থামার নির্দেশ দেয় নিরাপত্তাবাহিনী। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে গাড়িটি গতি বাড়িয়ে দেয়। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা গুলি চালালে একজন মারা যায়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।
আটক একজনের কাছ থেকে সন্দেহভাজন মাদক পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জেআর/এমএস