মনিপুরে সন্ত্রাসী হামলায় ১০ সেনা সদস্যের মৃত্যু
ভারতের মনিপুর রাজ্যে সেনাবাহিনীর একটি গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় ১০ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। নিহতদের মধ্যে এক জেসিও, এসআইজি ও এক গাড়ির চালক রয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় চান্দেল জেলায় এ হামলার ঘটনা ঘটে। গাড়ি বহরটি রাজ্যের রাজধানী ইম্ফলের দিকে যাচ্ছিল।
তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
বিএ/এমএস