জামিন পেলেন সালাহউদ্দিন


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৫ জুন ২০১৫

ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে জেল হেফাজতে থাকা বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে শিলংয়ের একটি আদালত এ জামিনাদেশ দেন।

বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি বলেন, ‘শিলং ত্যাগ করতে পারবেন না এ শর্তেই আদালত সালাহ উদ্দিনের জামিন মঞ্জুর করেছেন। তবে শিলংয়ে তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন।’

এর আগে উন্নত চিকিৎসার জন্য শিলং থেকে অন্য কোনো দেশে সালাহ উদ্দিন আহমেদকে স্থানান্তর করার জন্য ২২ মে শিলং আদালতে জামিন আবেদন করেন স্ত্রী হাসিনা আহমেদ। এরপর ২৩ মে জামিন আবেদন আমলে নিয়ে ২৯ মে শুনানির দিন ধার্য করেন আদালত। পরে সালাহ উদ্দিনের জামিন না মঞ্জুন করা হয়।

অবশেষে দ্বিতীয় দফা শুনানিতে জামিন পেলেন বিএনপির এই নেতা।

 

বিএ/পিআর/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।