কারাগারেই মারা গেলেন সাদ্দামের পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৫ জুন ২০১৫

পৃথিবীর স্বাভাবিক আলো আর দেখা হলো না তার। হাজতবাসে থেকেই মারা গেলেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী তারিক আজিজ (৭৯)।

বিবিসি জানিয়েছে, ইরাকের কারাগারে বন্দী অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়েছে।

২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে বাগদাদের পতন হয়। ওই সময় তারিক আজিজ আত্মসমর্পণ করেন। ২০১০ সালে ইরাকের সুপ্রিম কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় সুন্নি প্রধান সাদ্দাম সরকারের ঘনিষ্ঠজনদের অর্ন্তভুক্ত ছিলেন না তারিক।

১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় তারিক আজিজ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ওই সময় তিনি আর্ন্তজাতিক গণমাধ্যমে বিভিন্ন বিবৃতি প্রদানের মাধ্যমে আলোচনায় আসেন। কালো চশমা আর সিগারেট প্রীতির জন্য তিনি বেশ সুপরিচিত ছিলেন।

ইংরেজিতে কথা বলতে পারদর্শী আজিজ ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের ব্যাপারেও সোচ্চার কন্ঠ ছিলেন।

সূত্র : বিবিসি 

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।