কন্টেইনারবন্দী ৬৮ অভিবাসী উদ্ধার


প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৫ জুন ২০১৫

কন্টেইনারে বন্দী অবস্থায় ৬৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ইংল্যান্ডের বর্ডার ফোর্স। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

সেখানে বলা হয়েছে, পূর্ব ইংল্যান্ডের এসেক্সের একটি বন্দরে বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে দু’জন গর্ভবতী নারীও রয়েছেন।

খবরে আরো বলা হয়, স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীরা বিভিন্ন দেশের নাগরিক। তবে ধারণা করা হচ্ছে, কন্টেইনারটি হল্যান্ড থেকে এসেছে।

এসেক্সের হারভিচ আন্তর্জাতিক বন্দরে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা) কন্টেইনারে বন্দী ওই ৬৮ অভিবাসীকে উদ্ধার করে বর্ডার ফোর্স।

গর্ভবতী পেট ও বুকের ব্যথায় পীড়িত এবং খুব দুর্বল বোধ করায় দুই নারীসহ সাতজনকে এসক্সের কোলচেস্টার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তারা বর্তমানে হাসপাতালে এখন বেশ সুস্থ রয়েছেন। মৃত্যুঝুঁকিও কেটে গেছে বলে গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

অপর সুস্থ ৬১ অভিবাসীকে ইউকে বর্ডার এজেন্সির কাছে হস্তান্তর করা হয়েছে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।