বিকেলে চীন যাচ্ছেন সু চি


প্রকাশিত: ০৪:৫১ এএম, ১০ জুন ২০১৫

মিয়ানমারে বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি বুধবার বিকেলে প্রথবারেরমতো চীন সফরে যাচ্ছেন। সু চি এমন সময় চীন যাচ্ছেন, যখন চীন ও মিয়ানমারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর এনডিটিভি।

ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জানিয়েছে,  চার দিনের এই সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন সু চি।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে মিয়ানমারের শীতল সম্পর্ক চলছে। দুই দেশের পারস্পরিক সীমান্তের কাছে সহিংসতা এই শীতল সম্পর্কের অন্যতম একটি কারণ।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।