অস্ট্রেলিয়ায় মালয়েশীয় বিমানের জরুরি অবতরণ


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১২ জুন ২০১৫

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ার লাইন্সের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। শুক্রবার সকালে বিমানটির ইঞ্জিনে আগুন লাগার সঙ্কেত পেয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হন বিমানচালক। 

বিমানবন্দরের মুখপাত্র আন্না জিলেট জানান, কুয়ালালামপুরগামী বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না। তাই এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।    

মুখপাত্র আরো জানান, এমএইচ১-১৪৮ ফ্লাইটটি মেলবোর্ন থেকে কুয়ালালামপুর যাওয়ার প্রাক্কারে এ ঘটনা ঘটে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।