ভারতের যাত্রীবাহী ভ্যান উল্টে নিহত ২৩


প্রকাশিত: ০৫:১০ এএম, ১৩ জুন ২০১৫

ভারতের অন্ধ্র প্রদেশে একটি যাত্রীবাহী ভ্যান উল্টে নদীতে পড়ে কমপক্ষে ২৩ নিহত হয়েছে । একই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন । শনিবার সকালে অন্ধ্র প্রদেশের রাজামুন্দ্রীর ডোয়েলস্বরম বাঁধের উপর দিয়ে যাত্রীবাহী ভ্যানটি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।  খবর এনডিটিভি।

খবরে বলা হয়, রাজ্যের তিরুপতি থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গোদাবরী নদীতে উলটে যায় একটি যাত্রীবাহী ভ্যান৷ ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে৷ উদ্ধারকাজ চলছে৷ নিহতরা সকলেই অচ্যুতাপুরমের বাসিন্দা বলে জানা গিয়েছে।

এসকিডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।