দ্বিতীয় বারের মতো মার্কিন গোয়েন্দা তথ্যে হ্যাকারদের হানা


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১৩ জুন ২০১৫

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও সামরিক সদস্যদের স্পর্শকাতর তথ্যে দ্বিতীয়বারের মতো হ্যাকাররা হানা দিয়েছে।শনিবার বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য  জানিয়েছে।  

মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার নাটকীয় ভাবে সামরিক গোয়েন্দাদের তথ্যে দ্বিতীয় বারের মতো হ্যাকিং করা হয়।

সবশেষ এই হ্যাকিংয়ের ফলে মার্কিন নিরাপত্তা কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা ভয় দেখিয়ে সুবিধা হাসিলের মতো পরিস্থিতিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এ দিকে নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, গোয়েন্দাদের মানসিক অসুস্থতা, ড্রাগ এবং এলকোহল ব্যবহার , ও দেউলিয়ার মতো ব্যক্তিগত তথ্য জানার জন্য এই হামলা চালানো হয়েছে।

গত সপ্তাহে দা অফিস অফ পারসোনাল ম্যানেজমেন্ট জানায় এই হামলার পেছনে চীনের হাত রয়েছে। ওপিএম বলছে তারা ‘আইনস্টাইন’ নামে একটি সাইবার সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে দেখেছে, এ বছরের এপ্রিলে তাদের ডাটাবেসে একটি সাইবার অনুপ্রবেশ করেছে। ওপিএম এর এই ডাটাবেসে প্রায় ৪০ লাখ কর্মকর্তার কাজের ধরন, কাজের পর্যালোচনা, এবং প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মেরি হার্ফ অবশ্য নিশ্চিত করেন নি যে, এই সাইবার হামলার পিছনে চীনের হাত রয়েছে কিনা। তিনি কিছুটা সর্তক মন্তব্য করে বলেছেন বিশ্বে কিছু শক্তির এই ধরণের কাজ করার ক্ষমতা রয়েছে এবং দুর্ভাগ্যবশত এই সংখ্যা বেড়ে চলেছে।

এর আগে ২০১৪ সালের নভেম্বরে ২৫ হাজার কর্মকর্তার ফাইল হ্যাক করা হয়। এপ্রিলের এই হ্যাকিং এর ঘটনার তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।