হিলারি প্রচারণায় নামছেন আজ


প্রকাশিত: ০৬:০৭ এএম, ১৩ জুন ২০১৫

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফাস্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শনিবার থেকে তিনি এ প্রচারণায় নামছেন বলে জানা গেছে। খবর এএফপি।
    
খবরে বলা হয়েছে,  যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শনিবার থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছেন হিলারি ক্লিনটন। নিউইয়র্কে নির্বাচনী প্রচারণা র‌্যালির মাধ্যমে ভোটের মাঠে নামছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

ভোটযুদ্ধে জয়ের জন্য ডেমোক্রেটিক পার্টির এই নেতা মধ্যবিত্তদের জন্য লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।

খবওে আরো বলা হয়, নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে হাজারো সমর্থক হিলারির র‌্যালিতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এ র‌্যালিতে হিলারির সঙ্গে তার স্বামী বিল ক্লিনটন ও কন্যা চেলসি ক্লিনটন যোগ দেবেন।

এদিকে, র‌্যালি শুরুর আগে এক প্রচারণামূলক ভিডিওচিত্র প্রকাশ করেছেন নিউইয়র্কের সাবেক গভর্নর হিলারি ক্লিনটন। ভিডিওচিত্রে হিলারি মধ্যবিত্তদের জন্য লড়বেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।  

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।