ইয়েমেনে মসজিদে বোমা হামলায় নিহত ২০
ইয়েমেনের রাজধানী সানার কয়েকটি মসজিদে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগের বরাতে বলা হয়, বুধবার হামলাকারী অন্তত দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। খবর বিবিসির।
এদিকে, হুথি বিদ্রোহীদের সদর দফতর হিসেবে ব্যবহৃত কথিত ভবনও এ হামলার শিকার হয়েছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে আইএস জঙ্গিদের মসজিদে হামলার ঘটনায় অন্তত ১৩০ জন নিহত হয়েছিল।
মার্চের ওই হামলায় ক্ষতিগ্রস্ত আল হাসহুশ নামে এক মসজিদে এ বোমা হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, যখন মানুষ সন্ধ্যায় নামাজের জন্য সমবেত হচ্ছিল তখনই এ বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে, অনলাইনে পোস্ট করা এক বিবৃবিতে আইএস এ হামলার দায় স্বীকার করেছে। বিবৃতে বলা হয়, সানার দুই অঞ্চলের চারটি গাড়ি বোমা বিস্ফোরণ লক্ষ্য ছিল, নামাজী, বাড়িঘর ও শিয়া হুথি বিদ্রোহীদের ভবন।
বিএ