পাকিস্তানে আগুনে পুড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু


প্রকাশিত: ১১:১৬ পিএম, ১৭ জুন ২০১৫

পাকিস্তানে আগুনে পুড়ে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাওয়ালপিন্ডি শহরের চাকালা স্কিম ৩ এলাকার একটি দুই তলা বাড়িতে এ ঘটনা ঘটে। খবর ডন

খবরে বলা হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে শওকত চিমা (৩৫), তার স্ত্রী আয়েশা (৩২) এবং পাঁচ শিশু সন্তান নিহত হন।

নিহত পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় হাসানের বয়স ১৪ বছর। আর ছোটজন ফাতিমার বয়স চার বছর। এ ঘটনায় আরো দুই নারী আহত হয়েছেন খবরে জানানো হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।