মুরসির মুক্তি দিতে কাতারের আহ্বান
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির মৃত্যুদণ্ড বাতিল করে মুক্তির দাবি জানিয়েছে কাতার। বুধবার দেশটির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। খবর আরব নিউজের।
বিবৃতিতে বলা হয়, মুরসির রায় প্রশ্নবিদ্ধ রায়। তাই এই রায় বাতিল করে তাকে মুক্তি দেওয়া হোক।
মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুণ্ডের রায় রাজনৈতিক। কাজেই এর মাধ্যমে দেশটিতে নিরাপত্তা অস্থিতিশীল হয়ে পড়বে বলে বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেছে কাতার।
উল্লেখ্য, মিশরের ফ্রিডম এন্ড জাষ্টিজ পার্টির অঙ্গ প্রতিষ্ঠান মুসলিম ব্রাদারহুদের নেতা মোহাম্মদ মুরসি। বুধবার দেশটির উচ্চ আদালত তার বিরুদ্ধে ২০১১ সালে জেল ভেঙ্গে পালানো এবং পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।
এসকেডি/আরআইপি