পবিত্র রমজানে ওবামার শুভেচ্ছা


প্রকাশিত: ০৪:২০ এএম, ১৯ জুন ২০১৫

পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলাম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যখন পবিত্র রমজান মাস শুরু হয়েছে, সেই সময়টাতে যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বজুড়ে যারা এ মাসটি পালন করছেন তাদের সবাইকে মিশেল আর আমি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরও বলেন, রমজান মাস এমন একটি সময় যখন পরিবার ও গোষ্ঠীগুলো ইফতার এবং প্রার্থনার জন্য একত্রিত হয় এবং এ প্রথা মুসলিম সমাজ, সংস্কৃতির সমৃদ্ধি ও বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্য তুলে ধরে। বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের ধর্মীয় গোষ্ঠীগুলোর বৈচিত্র্য এবং দেশাত্মবোধ আমাদের সবাইকে শক্তি জোগায় এবং যার যার ধর্ম চর্চার স্বাধীনতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা সবাই একই মূল্যবোধের অংশীদার।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সারা দেশজুড়ে আমেরিকান মুসলমানদের যে কাজ করে থাকেন তাদের সেসব কাজের স্বীকৃতি দিতে এবং পবিত্র রমজান মাসকে সম্মান জানাতে হোয়াইট হাউসে আমাদের বার্ষিক ইফতার নৈশভোজের জন্য আমি আবার অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তাদের স্বাগত জানানোর জন্য। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজান মাসের শুভেচ্ছা।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।