রাহুলের জন্মদিনে মোদির শুভেচ্ছা
ভারতীয় কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার এক টুইট বার্তায় রাহুল গান্ধীর ৪৫ বছরে পদার্পণ করায় শুভেচ্ছা জানান তিনি।
নরেন্দ্র মোদি টু্ইটারে লেখেন, কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট শ্রী রাহুল গান্ধীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি (Wishing the Congress Vice President, Shri Rahul Gandhi a Happy Birthday. I pray for his good health & long life.’ @OfficeOfRG)
এর উত্তরে রাহুল গান্ধীও নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিয়েছেন।
এএইচ/এমএস